Jump to content

Recommended Posts

Posted

Asalamu'alaikum

 

 

 

শাকিরা আসছে ....?

 

 

কাগজে পড়লাম শাকিরাকে বাংলাদেশে আনার জন্য জোর চেষ্টা চালাচ্ছে দুইটি মিডিয়া গোষ্ঠী । একে অন্যের আগে কিভাবে শাকিরাকে রাজী করাতে পারবে , তা নিয়ে প্রতিযোগিতা চলছে । বা: কী দারুণ খবর - ভাল কাজে তো এভাবেই একে অন্যকে হারিয়ে দিতে হবে ।

 

দেশের তরুণ- যুব সমাজ খুশীতে আত্মহারা হয়ে আছে শাকিরার আসতে পারে জেনে । এই বিখ্যাত গায়িকাকে সামনাসামনি দেখতে পারলে তাদের সবার জীবন ধন্য হয়ে যাবে । শাকিরার গান – নাচ শোনা ও দেখার সৌভাগ্য বা দূর্ভাগ্য আমার এখনো হয় নি । তবে কাগজে খবর পড়ে ও ছবি দেখে আন্দাজ করতে পারি কী ধরণের পোশাকে , কী ধরণের নাচ – গান পরিবেশন করবে এই বিখ্যাত শিল্পী ।

 

খবরটা পড়ার পর থেকেই ভাবছিলাম , আর কারো কোন দু:চিন্তা কি হচ্ছে না ? মাত্র কিছুদিন আগে শাহরুখ খানের সাথে আসা সহশিল্পীরা সংস্কৃতির নামে ইচ্ছামত খোলামেলা কাপড় পড়ে যেভাবে অনুষ্ঠান করেছে , তার বিরুদ্ধে কোন জোরালো প্রতিবাদ চোখে পড়ে নি । নাচ – গান – মডেলিংয়ের নামে দেশী – বিদেশী কেউ বুকখোলা কাপড় পড়ে প্রকাশ্যে অনুষ্ঠান করতে পারবে না - একটি মুসলিম প্রধান দেশে এমন সরকারী আদেশ থাকবে – এটা আশা করা কি খুব অন্যায় ?

 

আজকে কাগজে পড়লাম একটি ইসলামিক দল শাকিরার আসার বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দিয়েছে । পড়ে খুশী হলাম । যাক্ দেরীতে হলেও , অল্প হলেও এসব অশালীন অনুষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদ তাহলে শুরু হয়েছে । আল্লাহ আমাদের দৃষ্টিকে হেফাযতে রাখুন ; অশালীন কোন অনুষ্ঠানের আয়োজন করা থেকে , তাতে অংশ নেয়া - যদি তা শুধু দর্শক হিসাবেও হয় , তা থেকে আমরা যেন দূরে থাকতে পারি , আমীন ।

  • 3 months later...
Posted

হে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং এইসব কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ করার শক্তি দান করুন। আমীন

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
×
×
  • Create New...