Jump to content

Recommended Posts

Posted

:assalam:

 

 

 

 

 

 

 

 

অনুবাদ গল্প

 

তিন ছাঁকনীর পরীক্ষা

 

-কাজী শফিকুল আযম

 

 

 

 

মুসলিম খেলাফতের তৎকালীন রাজধানী বাগদাদে আব্বাসীয় স্বর্ণ যুগে এক ব্যক্তি জ্ঞান গরিমার উচ্চস্তরে পৌঁছেছিলেন। একদিন তাকে এসে একজন বললো,

: আমি আপনার বন্ধু সম্পর্কে এইমাত্র কী শুনে এসেছি, তা জানেন?

 

জ্ঞানী ব্যক্তিটি জবাব দিলেন,

: এক মিনিট অপেক্ষা কর।

 

: আমার কাছে বন্ধু সম্পর্কে কিছু বলার আগে ছোট একটি পরীক্ষা করে নিতে চাই। এই পরীক্ষার নাম ত্রি-স্তর পরীক্ষা বা তিন ছাঁকনীর পরীক্ষা।

 

লোকটি অবাক হয়ে বললো,

: তিন ছাঁকনী?

 

: ঠিক বলেছো। জ্ঞানী ব্যক্তি বললেন,

: কারো সম্পর্কে কোন কিছু বলার আগে সময় নিয়ে ভালোভাবে পরীক্ষা করে নেয়া উচিত বলে আমি মনে করি।

 

: প্রথম ছাঁকনী হলো সত্যতা। তুমি কি নিশ্চিত জানো, আমাকে যা বলতে যাচ্ছ তা সঠিক?

 

লোকটি বললো,

: না, আমি মাত্র এটা শুনে এসেছি, এটা সত্য কি না আমি জানি না।

 

জ্ঞানী ব্যক্তি বললেন,

: এবার দ্বিতীয় ছাঁকনী; যা হলো ভালোত্বের পরীক্ষা। তুমি যা বলতে চাচ্ছো তা কি আমার বন্ধু সম্পর্কে ভালো কোন কথা?

 

লোকটি বললো,

: না, বরং এর উল্টো।

 

: এর মানে, তুমি আমার বন্ধু সম্পর্কে খারাপ কথা বলতে চাও কিন্তু তুমি জানো না তা আসলে সত্য কি না। তুমি হয়ত শেষ পরীক্ষায় পাশ করবে। আর তা হলো বিষয়টি কল্যাণকর কিনা সেই পরীক্ষা। তুমি যা বলতে চাও তা কি আমার জন্য কল্যাণকর?

 

লোকটি বললো,

: না, এটা শোনায় আপনার কোন লাভ হবে না।

 

তখন জ্ঞানী ব্যক্তি বললেন,

: তুমি যা বলতে চাচ্ছো, তা সত্য নাও হতে পারে, ভালো কথাও না, এমনকি কল্যাণকর কোন বিষয়ও না। তাহলে তুমি কেন তা আমাকে বলতে চাচ্ছো?

 

পাঠক, চলুন- আমরাও আজ থেকে এই তিন ছাঁকনীর পরীক্ষা শুরু করি ও গীবত এবং চোখলগুরির পাপ থেকে নিজেদেরকে রক্ষা করি।

 

পবিত্র কুরআনের সুরা হুজুরাতে বলা আছে, “হে বিশ্বাসীগণ! কোন পুরুষ যেন অপর পুরুষকে উপহাস না করে; কেননা সে উপহাসকারী থেকে উত্তম হতে পারে। হে বিশ্বাসীগণ! তোমরা অধিকাংশ অনুমান থেকে দূরে থাকো, কারণ অনুমান করা কোন কোন ক্ষেত্রে পাপ ও তোমরা একে অন্যের গোপন খবর অনুসন্ধান করো না, পিছনে নিন্দা করো না। কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে চাইবে?” (৪৯: ১১-১২)

 

সকল প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদেরকে সত্য পথ দেখিয়েছেন।

 

http://www.nirmanmagazine.com/index.php/2012-07-01-00-00-00/249-তিন-ছাঁকনীর-পরীক্ষা

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
×
×
  • Create New...