MUSLIM WOMAN Posted August 8, 2011 Report Posted August 8, 2011 তোমার হয়ে ফিরিশতা জবাব দেবে একবার আবু বকর رضي الله عنهم কে এক লোক খুব খারাপ খারাপ কথা শোনাচ্ছিল । আবু বকর رضي الله عنهم কোন জবাব না দিয়ে চুপ করে বসেছিলেন । পাশে রাসূল صلى الله عليه وسلم কৌতুহল ভরে তা দেখছিলেন ও মুচকি হাসছিলেন । অনেকক্ষণ বাজে কথা শোনার পর ধৈর্য রাখতে না পেরে আবু বকর লোকটির কথার উত্তরে কিছু বলে ফেললেন । তখন রাসূল صلى الله عليه وسلم উঠে চলে যেতে শুরু করলেন । আবু বকর رضي الله عنهم তাড়াতাড়ি এসে জানতে চাইলেন , হে আল্লাহর রাসূল صلىالله عليه وسلم ঐ লোক বাজে কথা বলছিল , তখন আপনি বসে থাকলেন ; আর আমি যখন উত্তর দিলাম , তখন আপনি এটা পছন্দ করলেন না আর চলে যাচ্ছেন । এর কারণ কী ? রাসুল صلى الله عليه وسلم বললেন , যখনতুমি চুপ ছিলে , তখন তোমার হয়ে ফিরিশতা তাকে জবাব দিচ্ছিলো । যখন তুমি জবাব দেয়া শুরু করলে তখন ফিরিশতার জায়গায় শয়তান চলে আসলো । রাসূল صلى الله عليه وسلم বললেন , ও আবু বকর । তিনটি সত্য জেনে নাও : ১. কারো প্রতি যখন অন্যায় করা হয় আর সেপ্রতিশোধ না নিয়ে আল্লাহর সন্ত্তষ্টির জন্য ধৈর্য ধরে , তখন আল্লাহ তাকে সম্মানিত করেন ও নিজ সাহায্যে উচ্চতর অবস্থায়রাখেন । ২. কেউ যদি আত্মীয়তার বন্ধন দৃঢ় করতে তাদেরকে উপহার দেয় , আল্লাহ তাকে অপরিমিত পুরষ্কার দান করেন । ৩. কেউ যদি নিজের সম্পদ বাড়ানোর জন্য ভিক্ষার হাত বাড়িয়ে দেয় , আল্লাহ তার সম্পদ কমিয়ে দেবেন । http://islamtruth4al...dont-argue.html
Recommended Posts
Create an account or sign in to comment
You need to be a member in order to leave a comment
Create an account
Sign up for a new account in our community. It's easy!
Register a new accountSign in
Already have an account? Sign in here.
Sign In Now